Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাসহ ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৯:১২

ভারী বর্ষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ৪৮ ঘণ্টায় দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৬ আগস্ট) বিকেলে আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর জন্য বিশেষ সতর্কতা দিয়ে বলা হয়েছে, অতিবর্ষণের কারণে সেখানে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, চলমান বৃষ্টিপাতের প্রভাবে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো