Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিচারপতি জুবায়ের রহমানের মায়ের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৪:৪০

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর মা বেগম সিতারা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক শোকবার্তায় এ তথ্য জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

শোকবার্তায় সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন প্রধান বিচারপতি।

গত ৬ আগস্ট রাত সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম সিতারা চৌধুরী। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ১৯৩৭ সালের ১৪ ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বেগম সিতারা হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মরহুম এ.এফ.এম আব্দুর রহমান চৌধুরীর স্ত্রী।

বিজ্ঞাপন

বর্ণাঢ্য জীবনে পরিবার ও সমাজে অগণিত স্নেহধন্য-গুণাগ্রহী রেখে গিয়েছেন বেগম সিতারা। তিনি দুই ছেলে ও দুই মেয়ের মা ছিলেন। তার জ্যেষ্ঠ ছেলে জুবায়ের রহমান চৌধুরী বর্তমানে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত রয়েছেন। ছেলে ছেলে ড. রিয়াজুর রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক।

মরহুমার জানাজা বৃহস্পতিবার (৭ আগস্ট) জোহরের নামাজের পর ধানমন্ডিস্থ তাকওয়া মসজিদে সম্পন্ন হয়। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

সারাবাংলা/আরএম/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো