Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৬:৪১ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১৭:০৬

প্রতীকী ছবি

রংপুর: রংপুরের পীরগঞ্জে ভেকুর সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কায় কাভার্ডভ্যান চালক ও সহযোগী মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার বড়দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের ইসরাফিল শেখের ছেলে বাইজিদ (২০) ও তার সহযোগী ঢাকার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে মুশফিক (২২)।

বড়দরগাঁহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, গাজীপুর থেকে পণ্যবাহী একটি কাভার্ডভ্যান রংপুরে যাচ্ছিল। বড়দগাঁহ ওভারপাস পার হওয়ার সময় মহাসড়কের সংস্কারকাজে নিয়োজিত রাস্তায় দাঁড়িয়ে থাকা ভেকুর সঙ্গে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের সামনের দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক ও সহযোগী নিহত হন।

বিজ্ঞাপন

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো