Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ২০:৩২

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুর থেকে মরা মাছ তুলতে গিয়ে পানিতে ডুবে ফজল হক তালুকদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার ছাব্বিশা কবর স্থানের সংলগ্ন পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।

নিহত ফজলুল হক তালুকদার উপজেলার ছাব্বিশা গ্রামের মৃত ময়েজ তালুকদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজল তালুকদার গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। ঘাস কাটার এক পর্যায়ে তিনি পুকুরে একটি মৃত মাছ দেখতে পান। পরে তা ধরতে গেলে পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. স্বপন আলী জানান, খবর পেয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংরা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো