Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য ইসলামী ব্যাংক’র ডেবিট কার্ড চালু

সারাবাংলা ডেস্ক
৭ আগস্ট ২০২৫ ২৩:২০ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১৫:২৬

এমডি মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ কার্ড সেবার উদ্বোধন করেন।

বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য মাস্টারকার্ড ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

এসব কার্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি), ফরেন কারেন্সি কারেন্ট (এফসিসি) এবং এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবধারীরা দেশে ও বিদেশে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ কার্ড সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও পরিচালক সোহেল আলিম, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে এম মুনিরুল আলম আল-মামুন ও ড. এম কামাল উদ্দীন জসীম।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং উইংপ্রধান মো. মোশাররফ হোসেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো