Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এখন রাজনীতি হতে হবে চব্বিশের মূল্যবোধের ভিত্তিতে: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ২১:৩০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২৪-পরবর্তী সময়ে জন্ম নেওয়া নতুন প্রজন্ম ও নতুন রাজনৈতিক সংস্কৃতি পুরোনো ‘একাত্তরের পক্ষে বা বিপক্ষে’ বিভাজন অতিক্রম করেছে। ৭১ রাষ্ট্রের ভিত্তি ও শ্রদ্ধার নীতি হিসেবে ইতিহাসে থাকবে, কিন্তু রাজনৈতিক বৈধতার একমাত্র মানদণ্ড আর হবে না। এখন রাজনীতি হতে হবে ’২৪-এর মূল্যবোধের ভিত্তিতে।

শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা লিখেন তিনি।

পোস্টে নাহিদ ইসলাম লিখেন, ‘আমরা আগেও বলেছি— ’২৪ হলো ’৭১-এর ধারাবাহিকতা। ১৯৭১ সালের সমতা, মর্যাদা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা ২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে নতুনভাবে নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি লিখেন, ‘মুজিববাদ ’৭১-কে ভারতীয় ন্যারেটিভে অন্তর্ভুক্ত করে জাতীয় সার্বভৌমত্ব বিসর্জনের চেষ্টা করেছিল, কিন্তু ’২৪ সেই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে পুনরুদ্ধার করেছে।’

২০২৪ সালের বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক অভ্যুত্থান দেশের রাজনীতিতে নতুন প্রজন্ম ও নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো