Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিবিসি হ্যালো চেক’-এর লোগো উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ০০:২৬

‘বিবিসি হ্যালো চেক’-এর লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা: বিবিসি মিডিয়া অ্যাকশনের নতুন ডিজিটাল উদ্যোগ ‘বিবিসি হ্যালো চেক’-এর লোগো উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন লোগো উন্মোচন করেন।

অনুষ্ঠানে উন্নয়ন সংস্থা, পার্টনার প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও উপস্থিত ছিলেন।

‘বিবিসি হ্যালো চেক’ প্ল্যাটফর্মটি জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, স্বাস্থ্য, সাইবার অপরাধ, ভুলতথ্য, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা ও গণমাধ্যম উন্নয়নসহ নানা বিষয়ে সচেতনতামূলক কনটেন্ট তৈরি ও প্রচার করে থাকে।

আলোচনায় জানানো হয়, শহর থেকে গ্রাম—সবখানে সাধারণ মানুষের উপকারে আসবে হ্যালো চেকের কনটেন্ট। আগত অতিথিদের নানা প্রশ্নের উত্তর দেন বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন। তিনি জানান, বর্তমানে ফেসবুক ছাড়াও ইউটিউব ও টিকটকে রয়েছে ‘বিবিসি হ্যালো চেক’।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো