Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ০৯:৪৫ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১০:২৩

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

শনিবার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে গরমের অনুভূতি বেড়ে যেতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো