Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

লোকাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ১০:৪৯ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১০:৫১

আটক অস্ত্র ব্যবসায়ী।

বেনাপোল: খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা শুক্রবার (৯ আগস্ট) রাত ১২টায় সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তলসহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

আটক বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।

বিজিবি জানান, পুটখালী বিওপির একটি টহলদল সীমান্ত থেকে পুটখালী উত্তর পাড়া নামক স্থান একটি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ মো. আক্তারুল ইসলামকে (৪০) আটক করেন।

খুলনা ২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. খুরশিদ আনোয়ার জানান, গতকাল রাত ১২টার দিকে তারা অস্ত্র ও গুলি সহ আসামি আটক করে। পরবর্তীতে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ কর হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো