গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) রাজবাড়ী, নরসিংদী, নড়াইল, ফরিদপুর, সাতক্ষীরা, সুনামগঞ্জ, জামালপুর, বান্দরবান, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ আরও কয়েক জেলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা।
রাজবাড়ী:
রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে এবং জেলায় কর্মরত সাংবাদিকদের ও সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে এ সময় রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইমানুল হক, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মো. জহুরুল হক, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মূসা বিশ্বাস, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজির আহমেদ, বাজার ব্যবসায়ি সমিতির নেতা রইস উদ্দিন ডিউক, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল,গ্লোবাল টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম মজনু, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি শেখ রনজু আহমেদ, ডিবিসি নিউজের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস,শিক্ষক এ মজিদ বিশ্বাস প্রমূখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা দুর্নীতি বা চাঁদাবাজির নিউজ করলেই মারধর, হত্যা,গুম, জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়। অতিদ্রুত সময়ের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
নরসিংদী:
নরসিংদীতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। এদিন সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এ সময় সাংবাদিকরা বলেন, ‘গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ পুরো দেশের সাংবাদিকরাই নিরাপত্তাহীনতা অনুভব করছে। অভিযুক্তদের মধ্য থেকে এরইমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবি করছি।’

নড়াইল:
নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল-যশোর সড়কে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ওই স্থান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষে হয়।
নড়াইল প্রেসক্লাবের সাভাপতি অ্যাড. এস এম আব্দুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ওশানের সম্পাদক অ্যাড. আলমগীর সিদ্দীকি, নড়াইল প্রেসক্লাবে সহ সভাপতি অ্যাড. মো. আজিজুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম তুহিন, সিনিয়র সাংবাদিক মলয় কান্তি নন্দীসহ অনেকে।
এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু।
এ সময় নড়াইল প্রেসক্লাবের সদস্যসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফরিদপুর:
ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলার কর্র্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জিটিভির জেলা প্রতিনিধি শেখ মনির, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এস.এম. মাসুদুর রহমান তরুন, দৈনিক সংবাদের আশরাফ হোসেন দুলাল, দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল, দৈনিক বাংলার আকাশ পত্রিকার সম্পাদক অহিদজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে জনসুম্মখে এভাবে কুপিয়ে নির্র্মমভাবে হত্যা করা খুবই উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তায় রাষ্ট্র যদি এগিয়ে না আসে তবে অপরাধীদের দৌড়াত্ব আর তাদের অপকর্র্ম সমাজকে ধ্বংস করবে। তাই গাজীপুরের সাংবাদিককে হত্যাসহ বিভিন্ন সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানায় তারা।

সুনামগঞ্জ:
সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যোগ দেন।
সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. এ আর জুয়েল’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, স্পেশাল পিপি অ্যাড. আনিসুজ্জামান শামীম, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি অ্যাড. আমিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শহিদুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, দৈনিক বাংলার প্রতিনিধি ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজকর্মী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, জেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ মাও. ত্বাহা হোসাইন প্রমুখ।

জামালপুর:
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জামালপুর প্রেসক্লাব রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক বজলুর রহমান ও জাকারিয়া জাহাঙ্গীর।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসি এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিক নেতারা।

সাতক্ষীরা:
সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহিদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ইমরান হোসেন (ইমু), সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, প্রেসক্লাবের অর্থসম্পাদক ফরিদ আহমেদ ময়না, চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, এখন টিভির আহসান রাজীব, যমুনা টিভির আকরামুল ইসলাম, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মাইটিভির ফয়জুল হক বাবু, গ্লোবাল টিভির রাহাত রাজা, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, এনটিভির এসএম জিন্নাহ, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সমাজের কাগজের সিরাজুল ইসলাম, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, প্রতিদিনের কাগজের ইদ্রিস আলী, ভোরের আকাশের আমিনুর রহমান প্রমুখ।

বান্দরবান:
বান্দরবান প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সম্পাদক এন এ জাকির,এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক,বান্দরবান প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দাশ গুপ্তসহ বান্দরবানের কর্মরত সাংবাদিকরা।

কুষ্টিয়া:
কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক অধিকার পরিষদের আয়োজনে কুষ্টিয়ায় আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি লুৎফর রহমান কুমারের সভাপতিত্বে বক্তব্য দেন সহ-সভাপতি নুরুন্নবী বাবু, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি, ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকর, কুষ্টিয়া সাংবাদিক অধিকার পরিষদের সদস্য সচিব শরিফুল ইসলাম প্রমুখ।

নওগাঁ:
নওগাঁ শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের সড়কে নওগাঁয় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’এর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আসাদুর রহমান জয়, জেলা রিপোটার ইউনিটের সভাপতি আব্দুর রশিদ তারেক, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক রিফাত হোসেন সবুজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

ময়মনসিংহ:
ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারন সম্পাদক এ.এইচ.এম. জোবায়ের হোসাইন, সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক শামীম আজাদ আনোয়ারসহ অন্যান্য সাংবাদিকরা।
বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তির দাবি জানান।

টাঙ্গাইল:
টাঙ্গাইলের নিরালা মোড়ে শহিদ মিনারের সামনে মানববন্ধন পালন করে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন। মানববন্ধনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাপ্তাহিক পুর্বাকাশ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, জেলা ব্যবসায়ী ঐক্যজোট সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, সাবেক ছাত্রদল নেতা লন্ডন প্রবাসী মনোয়ার মোহাম্মদ, মির্জাপুর প্রেসক্লাব সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

লালমনিরহাট:
লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এশিয়ান টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনেরসহ সভাপতি মেহেদী হাসান জুয়েল এর সভাপতিতে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক তুহীন হতার সকল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সারাবাংলার লালমনিরহাট জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলতাফুর রহমান আলতাফ, টেলিভিশন এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক, বৈশাখী টিভির লালমনিরহাট প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, আরটিভির তনময় আহমেদ নয়ন ও মিজানুর রহমান মিজান নাগরিক টিভির জেলা প্রতিনিধি মহসিন ইসলাম শাওন, ইটিভির লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়সহ জেলায় কর্মরত সাংবাদিকরা।
কুমিল্লা: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন

তেঁতুলিয়ায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
নীলফামারী: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নীলফামারীর জলঢাকায় কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদ, প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানি ডলার, সাধারণ সম্পাদক শাহজাহান সুজন, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এন আই মানিক ও সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন। এছাড়া মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত সব সাংবাদিক উপস্থিত ছিলেন।

গাজীপুরে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে জলঢাকায় মানববন্ধন
বগুড়া: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মহসিন আলী রাজু, এটিএন নিউজ বগুড়ার ব্যুরো প্রধান চপল সাহা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এস এম কাওসার, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক বাদল চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, জেইউবি’র সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন, যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন, দৈনিক উত্তরকোণ’র সম্পাদক অ্যাডভোকেট সাহেদুজ্জামান সিরাজ বিজয়, বগুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু ।