Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রশিক্ষণ শুরু ১ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ২৩:০৫ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৩:০৭

ঢাকা: আগামী এক সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রম।

ইসি সূত্রে জানা গেছে, সোয়া নয় লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশনের। আর এতে ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি টাকা।

এবার, জানা গেছে, ভোটার বাড়ায় ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যাও বাড়বে। ৪৪ হাজারের বেশি কেন্দ্রে ভোটকক্ষ হবে পৌনে তিন লাখের মতো। এতে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোটকর্মকর্তা নিয়োজিত থাকবে প্রায় ৯ লাখ ২৫ হাজারের মতো।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী প্রতি নির্বাচনের আগে তফসিল ঘোষণার পর ভোটকর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো