Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ২৩:৪১

বক্তব্য দেন সুজানগর পৌর শাখার বহিষ্কৃত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খান।

পাবনা: পাবনার সুজানগর পৌর শাখার বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খানসহ বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তব্য দেন সুজানগর পৌর শাখার বহিষ্কৃত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খান।

বক্তব্য তিনি বলেন, ‘গত ৯ জুলাই যে ঘটনাটি ঘটেছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঘটনার সময় আমি মাছের বাজারে ছিলাম। ঘটনার সূত্রপাত হয় একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে। রউফ সমর্থকরা আমার নাতির কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। যখন আমার নাতি এর প্রতিবাদ করতে যায়, তখন রউফ গ্রুপ তাকে ঘাড়ে কুপিয়ে গুরুতর আহত করে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এরপর আমার গোষ্ঠীর লোকজন এ বিষয়ে জানতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে রউফ শেখ ঘটনাস্থলে এসে আমার গোষ্ঠীর লোকজনকে ধাওয়া ও পালটা ধাওয়া করে।’

মজিবর রহমান খান আরও বলেন, ‘এই সম্পূর্ণ ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি এই মিথ্যা মামলা এবং এর ভিত্তিতে নেওয়া যেকোনো বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’

এ সময় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো