Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপির জাতীয় যুব সম্মেলন ১২ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ২৩:৩৪ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৩:০৬

জাতীয় নাগরিক পার্টি। ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আগামী ১২ আগস্ট ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ আয়োজন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্মেলনটি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ আগস্ট) রাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি, জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারাও অনুষ্ঠানে যোগ দেবেন।

সম্মেলনে যুব সমাজের ইশতেহার ঘোষণা ও শপথ পাঠ করবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

অনুষ্ঠানের প্রস্তুতি ও বিস্তারিত জানাতে ১০ আগস্ট বিকেল ৪টায় রাজধানীর রূপায়ন টাওয়ারে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো