Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেঁতুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৫:৫২

উদ্ধারের পর মৃত যুবকের মরদেহ।

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে রাজিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১০ আগস্ট) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে নিজ বাড়ির ২০০-৩০০ গজ দূর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রাজিউল ইসলাম একই গ্রামের নাজমুল হকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাজিউল রাতে বাজারে যায়। এরপর সেখান থেকে নদীতে মাছ ধরতে যায়। পরে রাতে বাড়ি ফেরার পথে বাড়ি থেকে ২০০ থেকে ৩০০ গজ দূরে পড়ে যায়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন বা আলামত পাওয়া যায়নি। মৃতের পরিবার বলছে, তার বুকে ব্যথা ছিল। ধারণা করা হচ্ছে, বুকের ব্যথা থেকেই তার মৃত্যু হয়েছে। এরপরেও ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো