Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ২১:৩২ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ২৩:২২

গ্রেফতার ছক্কু মিয়া। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম: ‎কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছক্কু মিয়া (৫০) কে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছক্কু মিয়া (৫০)। তিনি হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতি‌বে‌শি ছক্কু মিয়া তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নি‌য়ে যায়। পরে শিশুটির চিৎকারে করতে থাকলে স্থানীয়রা গি‌য়ে তাকে উদ্ধার করেন। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে রাত ৮টার দি‌কে ঘটনাস্থল থে‌কে অভিযুক্ত ছক্কু মিয়া‌কে গ্রেফতার ক‌রে পুলিশ। রাতেই শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, রোববার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠা‌নো হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো