Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালয়েশিয়ায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন প্রধান উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ২১:৫৩ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ২১:৫৭

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন। মালয়েশিয়া সফরের তৃতীয় দিন বুধবার (১৩ আগস্ট) তাকে এই ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। ওই দিনই প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের তৃতীয় দিন ১৩ আগস্ট তিনি কেবাংসান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং নেগেরি সেমবিলন প্রদেশের রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কেবাংসান বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবেন। এরপর প্রধান উপদেষ্টা কেবাংসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তব্য দেবেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে আগামীকাল সোমবার (১১ আগস্ট) তিন দিনের সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সারাবাংলা/একে/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো