Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কটুক্তি ইস্যুতে ক্ষমা চাইলেন জবি ছাত্রদল সদস্য সচিব

জবি করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১০:৩১

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীদের ছবি নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন। এ ঘটনায় তিনি ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন।

রোববার (১০ আগস্ট) রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি ঢাবি ও দেশের নারী শিক্ষার্থীসহ দেশের সকল মা-বোনের কাছে দুঃখ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, কলেবর না বাড়িয়ে সর্বাগ্রে আমি আমার বিশ্ববিদ্যালয়ের নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী এবং বাংলাদেশের প্রতিটি মা-বোনের কাছে সরাসরি দুঃখ প্রকাশ করছি আমার কোনো অনভিপ্রেত আচরণে কষ্ট পেয়ে থাকলে। কোন ভণিতা না করে দুঃখ প্রকাশ করার একটিই কারণ মা-বোন ধারণ ও ধারকের জায়গা আমার অস্তিত্বের আত্মপ্রকাশ। ধর্মপ্রাণ মুসলমানের প্রতিও দুঃখ প্রকাশ করছি। নিঃশর্ত ক্ষমা চাচ্ছি মহান আল্লাহর কাছে যিনি অশেষ রহমত ও মাগফিরাতের আশ্রয়। দুঃখ প্রকাশ করছি যার সঙ্গে আমার তর্ক হয়েছে উনি আমার জন্যে সঙ্গে সঙ্গেই উদিগ্ন হয়েছেন যা একজন মহান মুসলমানের কাজ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দুটি কথা আমার চিন্তা ও অনুভূতি প্রকাশের জন্যে বলছি। যাদের অতটুকু পড়ার সময় নাই আপনারা জানুন আমি দুঃখ প্রকাশ করেছি।

• ধর্ম-দর্শন ও চিন্তা অনুযায়ী যে যে মতাদর্শের অনুসারীই হই না কেন। আমরা মানুষ। মাতৃত্ব ও নারী একটি শ্রদ্ধা এবং সম্মানের বিষয়। যে একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ হয়েছে, দেশমাতৃকার জন্যে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে। ইজ্জত দিয়েছে দুই লাখ মা-বোন। যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মহান সূফীদের হাত ধরে, নিপীড়নের বিরুদ্ধে মানবতার বার্তা দিয়ে। যেখানে দেশমাতৃকার জন্যে জিয়াউর রহমান সব ছেড়ে যুদ্ধে গেছেন এবং দেশ চালিয়েছেন সততায়, সেটি আমি ধারণ করার চেষ্টা করি। আমার চিন্তার জগত তৈরির অসাধারণ অনুপ্রেরণা আপোষহীন মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার মা যিনি শৈশবে আমাকে প্রকৃতি ও সমাজের সঙ্গে পরিচয় করিয়েছেন।

প্রত্যেকের ব্যাক্তি-দর্শন আলাদা এটি আমি সব সময় বিশ্বাস করি। এ স্বাতন্ত্র্য আমি চরমভাবে স্বীকার করি।

• স্মরণ করছি ২৪ এর শহিদ ভাই-বোনদের যাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশের নতুন স্বপ্ন। এ আত্মত্যাগ আমার সামান্য ভুলে, অসচেতনতায় সামান্যও ধূলিসাৎ হোক, তা আমি চাই না। স্মরণ করছি জনাব তারেক রহমানের আত্মত্যাগকে যিনি ১৭/১৮ ঘন্টা শ্রম দিয়ে একটি সুন্দর বাংলাদেশ চান। আমাদের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাকিব ভাই ও নাছির উদ্দিন নাছির ভাই যাদেরও অনেক প্রচেষ্টা একটি সুন্দর আগামীর ছাত্রদল গড়বার।’

বিশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিনীতভাবেই শ্রদ্ধা রেখে নিবেদন করছি, আমি চিন্তা ও আদর্শে বলিষ্ঠতায় বিশ্বাসী। মৃত্যুর মুখেও সত্যের মুখোমুখি হতে অভিপ্রায় ব্যক্ত করি ও বিশ্বাস করি। দীর্ঘ ১৬-১৭ বছরে যে নিপীড়ন দেখেছি, সে জায়গা থেকে জাতিকে একটি অবাধ ও মুক্ত বাংলাদেশে কল্পনা করি। রাজনীতি হোক উন্মুক্ত এবং সৎ-সাহসের। আবারও দুঃখ প্রকাশ করে মহান রাসূলের (সাঃ) মধ্যপন্থী চিন্তাধারাকে ধারণ করে নিজেকে যেন সবসময় সংযতদের দলে পাই সেই আশাবাদ রেখে এগিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, এর আগে গত শনিবার রাতে ফেসবুকে শামসুল আরেফিন ঢাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীদের ছবি যুক্ত করে ব্যঙ্গাত্মক পোস্ট দেন। ওই পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো