Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে, নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১২:২৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৩:৩৪

খাদে পড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি।

খুলনা: খুলনার ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারী নিহতের ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছে। মৃত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা মৌতলার বাসিন্দা আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে একটি অ্যাম্বুলেন্সযোগে বাড়ি থেকে খুলনার উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা চারজনের তিনজন সুস্থ থাকলেও আরিফ মোল্লার স্ত্রী ময়নার ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর