Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৯:৫৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ২৩:০৮

নীলফামারীতে চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের স্থান পরিদর্শনে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা

নীলফামারী: নীলফামারীতে চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন প্রায় ২৫ একর খাস জমি তিনি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘দেশের বিভিন্ন হাসপাতালে লোকবল ও সরঞ্জামের সংকট রয়েছে। নীলফামারীর চিত্রও একই। অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ে এ সমস্যাগুলোর পূর্ণ সমাধান সম্ভব না হলেও যতটা সম্ভব তা সমাধানের চেষ্টা করা হবে।’

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা মো আবু জাফর, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়া রাজনৈতিক অঙ্গনের নেতাদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. খায়রুল আনাম ও জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। পরে নুরজাহান বেগম নীলফামারীর নটখানায় অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট কুষ্ঠ হাসপাতালও পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর