Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, গরম কিছুটা কমবে

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯

বৃষ্টি। প্রতীকী ছবি।

ঢাকা: ঢাকা ও আশপাশের এলাকায় রোববার (৭ সেপ্টেম্বর) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গতকাল শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর