Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

সারাবাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৮

ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর