Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়া কাপ ২০২৫ / ভারতের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৪ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৩

ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

গ্রুপ পর্বেই বাদ পড়ার দ্বারপ্রান্তে ছিলেন তারা। শেষ ম্যাচে শ্রীলংকার জয়ের সুবাদে সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশও। সুপার ফোরে সেই শ্রীলংকাকে হারিয়েই দারুণ সূচনা করেছে লিটন দাসের দল। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮.৩০ মিনিটে এই রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। ভারতের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল?

শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশের ওপেনিং জুটি। ভারতের বিপক্ষেও তাই দেখা যাবে তানজিদ তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি। অধিনায়ক লিটন নামবেন তিন নম্বরে।

টুর্নামেন্টের প্রথম ভাগে ফর্মহীনতায় ভোগা তাওহিদ হৃদয় গত ম্যাচেই ফিরেছেন স্বরূপে। ভারতের বিপক্ষে নিশ্চিতভাবেই একাদশে থাকছেন তিনি।

বিজ্ঞাপন

মিডল অর্ডারে নামবেন শামীম হোসেন, জাকের আলি। স্পিন আক্রমণে থাকবে নাসুম আহমেদ, সঙ্গে মাহেদি হাসান কিংবা রিশাদ হোসেনের যেকোনো একজন একাদশে জায়গা করে নেবেন।

পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ তাই তিন পেসার ও দুই স্পিনার নিয়েই একাদশ সাজাবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর