Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাসের শিশু উধাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৯:৫২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২৩:২১

ঘুমন্ত মায়ের পাশ থেকে উধাও শিশু তাসপিয়া। ছবি: সারাবাংলা

ভোলা: ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামে ১১ মাস বয়সী এক শিশুকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চরম উদ্বেগ এবং উৎকন্ঠায় রয়েছে শিশুটির পরিবার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গফুর আলী বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির বাসিন্দা মাওলানা জামাল ও কুলসুম বিবি দম্পতির ছোট মেয়ে।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির বাবা মাওলানা জামাল পেশায় তিনি মসজিদের ইমাম। তিনি কাচিয়া ইউনিয়নের মাঝেরচরে একটি মসজিদে ইমামতি করেন এবং তিনি সেখানেই আছেন।

বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরে তাসপিয়া তার মায়ের পাশে ঘুমিয়ে ছিল। একপর্যায়ে ভোরে শিশুটিকে দুগ্ধ পান করানোর জন্য তার মা ঘুম থেকে উঠে দেখেন তাসপিয়া তার পাশে নেই এবং ওর ঘুমানোর জায়গায় একটি কোলবালিশ কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

নিখোঁজ শিশু তাসপিয়ার ভাই মো.আমানুল্লাহ বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে মুরগির খামারের কাজ শেষে ঘরে ফিরে তাসপিয়াকে মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় দেখেছি। পরে আমি পাশের রুমে ঘুমিয়ে গেছি। ভোরে মা ঘুম থেকে উঠে দেখেন তার পাশে তাসপিয়া নেই, তার জায়গায় কাঁথা মোড়ানো কোলবালিশ রয়েছে। ভোর থেকেই চারিদিকে খুঁজতেছি। শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোথাও তাসপিয়াকে পাইনি।

তিনি আরও বলেন, ‘আমাদের বসতঘর থেকে অন্য কোনো মালামাল চুরি হয়নি। বাড়িতে প্রায় ৩০-৪০টির মতো বসতঘর রয়েছে। অন্য ঘরের লোকজন আনুমানিক রাত দেড়টার দিকে এক শিশুর কান্না শুনেছে, তারা ভেবেছে হয়তো পাশের ঘরের অন্য আরেকটি অসুস্থ শিশু আছে, সে হয়তো কাঁদছে। যার কারনে তারা সাড়া দেয়নি। কে বা কারা আমার বোনকে ঘুমন্ত মায়ের পাশ থেকে নিয়ে গেছে তা কেউ দেখিনি। আমার বোনের দুই পায়ে জন্মগত ভাবে শ্যাতি ও কপালের উপরে সাদা চুল আছে। দ্রুত আমার বোনকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।’

স্থানীয় বাসিন্দা মো.সিরাজ ও মোসলেউদ্দিন বলেন, ‘ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুকে নিয়ে যাওয়ার মতো ঘটনা আমাদের গ্রামে আর ঘটেনি। এ ঘটনায় আমরা চিন্তিত।’ শিশুটিকে উদ্ধারের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

এবিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাচনাইন পারভেজ বলেন, বিষয়টি শুনতে পেরে ভোলার অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো