Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

না.গঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ২২:২৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১১:০৪

নারায়ণগঞ্জ জেলা ম্যাপ। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: নারায়ণগঞ্জে বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

শনিবার (২২নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ফেনীর নাহিদ হাসান (২২), পাবনার কামরুল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।

তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আব্দুর রহিম জানান, তারা সবাই নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় কাজ করেন। সন্ধ্যার দিকে কারখানায় বয়লার বিস্ফোরণ হলে পাশে থাকা ওই ছয় জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

এদিকে, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বন্দর এলাকার একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ছয় জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে নাহিদের ৪০ শতাংশ, কামরুলের ২৬ শতাংশ, তাইজুলের ১২ শতাংশ, তোরাব আলীর ১৬ শতাংশ, ফেরদৌসের ১০ শতাংশ ও আতিকুরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছে। পাশাপাশি শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর