Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮ দফা দাবি আদায়ে কুষ্টিয়ায় নার্সদের প্রতীকী শাটডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৪:১৭

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শাটডাউন কর্মসূচী। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: ৮ দফা দাবি আদায়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজে প্রতীকী শাটডাউন কর্মসূচী পালন করেছে নার্স ও মিডওয়াইফাররা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে ও মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচী পালন করেন তারা।

কর্মসূচীতে বক্তারা বলেন, আর কোনো যুক্তি নয়, তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। এই দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে।

এসময় কুষ্টিয়া মেডিকেল কলেজের সিনিয়র স্টাফ নার্স হাফিজুর রহমান, জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহানাজ খাতুন, কুষ্টিয়া নার্সেস এসোসিয়েশনের সভাপতি তাজনিরা সুলতানা প্রমুখ।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর