Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৬ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে ‘এনইআইআর’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফাইল ছবি

ঢাকা: দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি রোধে নির্ধারিত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম চালুর ১৬ ডিসেম্বরের পরিবর্তে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীদের এর আগে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত বা স্থিত সব মোবাইল হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে লক্ষ করা যাচ্ছে, অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখন পর্যন্ত তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো তথ্য কমিশনে দাখিল করতে পারেনি।

বিজ্ঞাপন

যেসব মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনও তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলোর তথ্য দাখিল করতে পারেননি, তাদের সুবিধার্থে আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২০২৬ সালের ১ জানুয়ারিতে এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পরিস্থিতিতে উল্লেখিত হ্যান্ডসেটগুলো আইএমআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাট অনুযায়ী তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব মোবাইল ফোন ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর