Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডা. জাহিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

লোকাল করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৭:০২

ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন হাকিমপুর উপজেলা বিএনপির নেতারা। ছবি: সারাবাংলা

হিলি: দিনাজপুর-৬ আসনে বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাকিমপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
​
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন-হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক​এসএম বিপুল হোসেন।
​
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
​
নেতারা জানান, দলের সিদ্ধান্ত মোতাবেক এবং তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর