Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ নরেন্দ্র মোদীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৪২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:০২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই শোক জানান নরেন্দ্র মোদী।

মোদী তার শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেছেন এবং দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় থাকবে বলে উল্লেখ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের কথাও স্মরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যাবে।

বিজ্ঞাপন

মোদি তার শোকবার্তায় প্রার্থনা করেছেন, সৃষ্টিকর্তা খালেদা জিয়ার আত্মাকে শান্তি দান করুন এবং তার পরিবারকে এই ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দিন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর