Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না ‎

স্টাফ করেসপন্ডেট
১১ জানুয়ারি ২০২৬ ১৬:১২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:৪২

ইসিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সারাবাংলা

‎ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) আপিলের মাধ্যমে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তার মনোনয়নপত্র বৈধ হয়।

‎শুনানি শেষে মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বাছাইয়ে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপেল করেছিলেন মাহমুদর রহমান মান্না।

‎পরে নির্বাচন ভবনে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের জানান, এ রকম আগেও তিনি বগুড়া থেকে নির্বাচন করেছেন। তার বিরোধিতা করতে গিয়ে যে ‘মবক্রেসি’ করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে।

বিজ্ঞাপন

‎তিনি বলেন, ‘জেলা প্রশাসক বিচলিত হয়ে মনে করেছেন পরিস্থিতি সামাল দিতে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানোই ভাল। না হলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর