Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬ ২০:১৩

কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

ঢাকা: খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ ও ১৫ জানুয়ারি কক্সবাজারের সীগাল হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ বছর সম্মেলনের থিম ছিল ‘ইনোভেট. এলিভেট. ডমিনেট.’

সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিন হাসান, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সারাদেশ থেকে আগত বিক্রয় কর্মকর্তারা।

বিজ্ঞাপন

দুই দিনের এই আয়োজনে গত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৬ সালের জন্য কৌশলগত পরিকল্পনা, নতুন পণ্যের মোড়ক উন্মোচন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ছিল প্রধান আকর্ষণ। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সম্মেলনের সমাপ্তি ঘটে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো