Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ ফুট বাই ৪ ফুট / নির্বাচনি ব্যানারের আকার বেঁধে দিল ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৬

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রচারের ব্যানার ব্যবহারের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত মাপের বাইরে ব্যানার ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সব রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা এক বার্তায় এই নির্দেশনা জানানো হয়। এতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর বিধি ৭-এর বরাত দিয়ে ব্যানারের সঠিক মাপ স্পষ্ট করা হয়েছে।

ইসি জানিয়েছে, নির্বাচনি প্রচারে ব্যবহৃত ব্যানার আনুভূমিক (Horizontal) কিংবা উলম্ব (Vertical) যেভাবেই হোক না কেন, এর আকার কোনোভাবেই ১০ ফুট × ৪ ফুট-এর বেশি হতে পারবে না।

বিজ্ঞাপন

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি নির্বাচনি এলাকার রিটার্নিং কর্মকর্তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতেই কমিশন এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর