Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী প্রার্থীদের হয়রানি গণতান্ত্রিক অংশগ্রহণকে সীমাবদ্ধ করে: সুইডেন-ডেনমার্ক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৪ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০০

ঢাকা: নারী প্রার্থীদেরকে হুমকি এবং হয়রানি একটি বিশ্বব্যাপী সমস্যা। এটি নারীদের গণতান্ত্রিক অংশগ্রহণকে সীমাবদ্ধ করে বলে জানিয়েছে ঢাকার সুইডেন ও ডেনমার্ক দূতাবাস।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশ দুটির পক্ষ থেকে পৃথক বার্তায় এসব বলা হয়েছে।

সুইডেন-ডেনমার্ক বার্তায় উল্লেখ করে, সকল নারীরই নির্ভয়ে রাজনীতিতে অংশগ্রহণের অধিকার রয়েছে। নারী প্রার্থীদেরকে হুমকি এবং হয়রানি একটি বিশ্বব্যাপী সমস্যা যা নারীদের গণতান্ত্রিক অংশগ্রহণকে সীমাবদ্ধ করে। সুইডেন ও ডেনমার্ক সকল নারী যাতে স্বাধীনভাবে এবং নিরাপদে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন তা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে সুইডেন-ডেনমার্ক দূতাবাস এই বার্তা দিয়েছে।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর