Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সস্ত্রীক রিকশা আর্ট ফেস্টিভ্যাল উপভোগ করলেন মার্কিন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪১ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তার স্ত্রী ডিয়ান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক প্রাণবন্ত রিকশা আর্ট ফেস্টিভ্যাল উপভোগ করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ঢাকার মার্কিন দূতাবাস জানায়,অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের শিল্পীদের সৃজনশীলতা ও দক্ষতার প্রশংসা করেন।

এই সময় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা তুলে ধরে বলেন, রিকশাকে চলমান ক্যানভাসে রূপান্তর করার এই ধারা একদিকে যেমন স্থানীয় ঐতিহ্যকে তুলে ধরে, অন্যদিকে শিল্পে উৎকর্ষ ও উদ্ভাবনের আমেরিকান চেতনাকেও প্রতিফলিত করে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো