Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুরে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫১

আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেফতার।

শরীয়তপুর: শরীয়তপুরের সেনা অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদি হাসান।

গ্রেফতার হওয়া ইসমত জাহান ইলোরা শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার মন্টু তালুকদারের স্ত্রী। পরে তাকে পালং মডেল থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে এরই মধ্যে অস্ত্র আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুইটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুইটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার অ্যাক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

একই দিন রাতে নড়িয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়াও ডামুড্যা এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রিকশক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদি হাসান বলেন, বুধবার রাতে জেলায় তিনটি স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর