Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বামী-ছেলেসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫০

জাবির সাবেক ভিসি ফারজানা ইসলাম। ফাইল ছবি

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং স্বামী-ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ বাণিজ্য করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের জন্য ইতোমধ্যে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধান চলাকালে জানা গেছে ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যরা অবৈধ আয়ের অর্থে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট কিনেছেন। একই সঙ্গে বিপুল পরিমাণ সম্পত্তি তাদের নামে হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে।

দুদক আশঙ্কা প্রকাশ করে জানায়, তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়ে।

এই প্রেক্ষাপটে আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর