Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোট কেনার অভিযোগে রাজধানীতে জামায়াত কর্মীকে ২ দিনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৬

জামায়াত কর্মী মো. হাবিব।

ঢাকা: ঢাকা-৬ আসনে ভোট কেনার অভিযোগে রাজধানীর সূত্রাপুরে থানা জামায়াতের কর্মী মো. হাবিবকে আটক করে বিএনপির সমর্থকরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ধ্যায় রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে ভোটারদের কাছে টাকা দিয়ে ভোট কেনার সময় স্থানীয় বিএনপির সমর্থকরা হাবিবকে আটক করে।’

জানা গেছে, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে বসে মো. হাবিব ভোটারদের টাকা দিচ্ছিলেন বলে অভিযোগ করা হয়। এ সময় লোকজন তাকে ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে হাবিবকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর