Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাসভবন থেকে বের হয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বললেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪২

তারেক রহমান। ছবি সারাবাংলা

ঢাকা: গুলশানে নিজ বাসভবন থেকে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে নেভি হেড কোয়ার্টার মসজিদে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে তার বাসভবনের সামনে এ সময় উৎসুক কিছু জনতার উপস্থিতি দেখা যায় । নামাজে যাওয়ার আগে তিনি কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলেন।

জনতার দিকে হাত নাড়ছেন তারেক রহমান। ছবি: সারাবাংলা

গাড়ি থেকে নেমে নিজেই দরজা খুলে কয়েকজনের পরিচয় জানতে চান তারেক রহমান। এ সময় উপস্থিত অনেকে বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনার সঙ্গে থাকতে চাই।’

জবাবে তিনি তাদের ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর