Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুর-১ আসনে জয়ের পর মাসুদ সাঈদীর কৃতজ্ঞতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৯

মাসুদ সাঈদী। ফাইল ছবি

পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী বিজয়-পরবর্তী প্রতিক্রিয়ায় পিরোজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি পিরোজপুর-১ আসনের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি তাদের প্রতিনিধি, আর যারা আমাকে ভোট দেননি, আমি তাদেরও প্রতিনিধি।’

তিনি আরও বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে পিরোজপুর-১ আসনকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া হবে। সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করব।’

বিজ্ঞাপন

নির্বাচনি অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিশ্রুতি রক্ষা করা একজন মুসলিমের জন্য ঈমানী দায়িত্ব। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো।’

তিনি জানান, নির্বাচন গেজেট প্রকাশের পর তার ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, পিরোজপুর-১ আসনে মোট ১৬৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। অপরদিকে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট। ফলে তিনি ২৫ হাজার ৫৫৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর