Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্টন মোড়ে ঢাবি শিক্ষার্থীর কান ছিঁড়ে দুল ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পল্টন মোড়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহনা জামান (২৫) নামে এক নারী শিক্ষার্থী। ওই শিক্ষার্থী বেগম রোকেয়া হলে থাকেন এবং বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্সের শিক্ষার্থী। তার কান ছিঁড়ে দুল নিয়ে গেছে ছিনতাইকারী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। এরপর একাই চিকিৎসার জন্য হাসপাতালে আসেন তিনি।

হাসপাতালে ওই শিক্ষার্থী জানান, তার বাড়ী যশোর জেলার চৌগাছা উপজেলায়। থাকেন বেগম রোকেয়া হলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে পড়েন তিনি। গ্রাম থেকে ট্রেনযোগে কমলাপুর স্টেশনে নামেন। রাত ৮টার দিকে কমলাপুর থেকে রিকশায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন তিনি। পথে পল্টন মোড়ে এলে ছিনতাইকারীরা রিকশার পিছন থেকে তার বাম কানের দুল ধরে টান দেয়। টান দিয়ে কানের লতি ছিঁড়ে কানের দুল নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পরেছেন। তার বাম কানের লতি ছিঁড়ে কানের দুল নিয়ে গেছে। তিনি জরুরি বিভাগের নাক, কান, গলা বিভাগে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর