Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে পালানোর সময় হত্যা মামলার ২ আসামি আটক

লোকাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২১

বেনাপোলে আটককৃত সুনামগঞ্জের দুই আসামি।

বেনাপোল: সুনামগঞ্জ জেলার হত্যা মামলার আসামি দুই সহোদর সাদিকুর রহমান শামীম (৩৬) ও সাজিদুর রহমান (৩২) ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারা বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট সংক্রান্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাওয়ার সময় যাচাই-বাছাইয়ের পর আটক হয়। আটককৃত দুই আসামি শামীম ও সাজিদ সুনামগঞ্জ সদরের হালুয়ারগাও ও প্রমুক্ত গ্রামের বাসিন্দা।

শামীম জানান, তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের নামে স্থানীয় পারিবারিক গন্ডগোলের একটি মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাখাওয়াত হোসেন জানান, ওই দুই সহোদর বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট দিলে উক্ত পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় তাদেরকে পারিবারিক গন্ডগোলের জেরে হত্যা মামলার আসামি বলে শনাক্ত করা হয়। এরপর তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিক কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলার দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামি। সুনামগঞ্জ থানার সাথে যোগাযোগ করে তাদেরকে ওই থানায় হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো