Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৯

ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

কুষ্টিয়া: পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কুষ্টিয়া পৌর বাজার এলাকায় এ অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা।

অভিযানকালে মূল্যতালিকা সংরক্ষণ না করা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে একটি ফলের দোকানকে ২ হাজার টাকা এবং একটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সর্বমোট চারটি দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় ব্যবসায়ীদের উদ্দেশে বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার অস্থির করতে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজির চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর