Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্য মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭

স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

নরসিংদী: স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমাদের আছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে গিয়ে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেয় নাই তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে সকল বিদ্বেষ ভুলে গিয়ে রাজনৈতিক কোন অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলব।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রী জানান, নরসিংদীসহ দেশের আরও যেখানে প্রয়োজন সেখানে মেডিকেল কলেজ করা হবে। এছাড়া নরসিংদীর জন্য দুটো আইসিউ ইউনিট করার ইচ্ছে পোষণ করেছি।

স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সাখাওয়াত হোসেন শুক্রবার সকালে নরসিংদী-৪ নির্বাচনি এলাকার নিজ বাড়িতে আসেন। এ সময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর