Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮ম ভোটার দিবসের প্রতিপাদ্য প্রচারে তথ্য মন্ত্রণালয় ও বিটিভিকে ইসির চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৯

ঢাকা: আগামী ২ মার্চ সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে ৮ম ‘জাতীয় ভোটার দিবস’। দিবসটির প্রচার-প্রচারণা জোরদার করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) বিশেষ চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সংবাদমাধ্যমকে এই চিঠির বিষয়টি নিশ্চিত করেন।

ওই চিঠিতে বলে হয়, আগামী ২ মার্চ ৮ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’ বার্তাটি আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলের টিভি স্ক্রলে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর