Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেহরানে আবারও শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েল

আর্ন্তজাতিক ডেস্ক
২ মার্চ ২০২৬ ০৮:৩৮ | আপডেট: ২ মার্চ ২০২৬ ০৯:০৭

তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। গেটি ইমেজেস

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সোমবার (২ মার্চ) ভোরে এই হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইডিএফ জানিয়েছে, ‘সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবাহিনী এখন তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোতে আরেক দফা হামলা শুরু করেছে।’

আজ সোমবার মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের তৃতীয় দিন। এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম দিনে তেহরানে খামেনির বাসভবন ও কার্যালয়ে আকাশপথে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

বিজ্ঞাপন

এ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও তার মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন। ইরানের নিহত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুল রহিম মৌসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ও বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর