Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বনানী থেকে উদ্ধার ৬০টি পাতি সরালি পূর্বাচলে অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৯:৫৩ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ০০:২৪

বনানী থেকে উদ্ধার ৬০টি পাতি সরালি পূর্বাচলে অবমুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বনানী থেকে উদ্ধার করা ৬০টি পাতি সরালি বুনো হাঁস পূর্বাচলে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের লেকে প্রাকৃতিক পরিবেশে পাতি সরালিগুলো অবমুক্ত করা হয়। এর আগে (৬ মার্চ) শুক্রবার বিকেলে বনানী কবরস্থানে এলাকায় থেকে পানি সরালিগুলো উদ্ধার করা হয়েছিল।

এদিন দুপুরে পূর্বাচলে ৬০ পাতি সরালি বুনোহাঁস অবমুক্তের পাশাপাশি উত্তরা থেকে উদ্ধার একটি টিয়া পাখি , একটি দেশি ঘুঘু পাখি , একটি ঝুটি শালিক ও ১৫টি তিলা মুনিয়া অবমুক্ত করা হয়।

বনানী থেকে উদ্ধার ৬০টি পাতি সরালি পূর্বাচলে অবমুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

বনানী থেকে উদ্ধার ৬০টি পাতি সরালি পূর্বাচলে অবমুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

পাখিগুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বন বিভাগের ক্রাইম কন্ট্রোল ইউনিটের ইনসপেক্টর অসীম মল্লিক, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ, বন্যপ্রাণী সংরক্ষক শাহানা সিমু, মির্জা মোহাম্মদ, এস এম আরিফুল আমিন ও বন বিভাগের কর্মীরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর