Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী দিবসে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ২২:০২ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ০০:৩৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবসে সারাবিশ্বের নারীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে নারীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির লিখেন, আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রগঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য।

আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে, কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর হবে এবং সমাজের প্রতিটি নারী নিরাপত্তা ও মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবে।

বিজ্ঞাপন

নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। একই সাথে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।

আমরা বিশ্বাস করি- নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে। ধর্ম, মত ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নারী আমাদের সম্মান ও সহযোগিতার দাবিদার। এটিই মহান আল্লাহ তা’আলার বিধান।

আসুন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নারী নিরাপদ, সম্মানিত ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।

সকল নারীকে আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর