Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান মারিয়াকে স্পন্সরশিপ প্রদান

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৭:১১ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৯:০৯

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ‘আয়রনম্যান’ খ্যাত অ্যাথলেট মোসা. ফেরদৌসি আক্তার মারিয়াকে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কার ও স্থায়ী স্পন্সরশিপ প্রদান করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে মারিয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ৫ লাখ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি তার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের যাবতীয় ব্যয়ভার বহনের জন্য একটি দীর্ঘমেয়াদী স্পন্সরশিপ নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশেই মেধাবী অ্যাথলেটদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশ্বস্ত করেন, মারিয়ার মতো দেশের অন্যান্য প্রতিভাবান খেলোয়াড়দেরও পর্যায়ক্রমে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে খেলাধুলার সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয় এরইমধ্যে কাজ শুরু করেছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী-পুরুষ নির্বিশেষে সমান অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। মারিয়ার এই সাফল্য দেশের পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে আসতে এবং খেলাধুলায় অংশগ্রহণে নতুন করে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুরস্কার পাওয়ার পর ফেরদৌসি আক্তার মারিয়া প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর