Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসবি ইন্সপেক্টর আব্দুর রবসহ ২ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৬:৫৬ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৯:৩৫

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত

ঢাকা: পুলিশের বিশেষ শাখার (এসবি) ইন্সপেক্টর আব্দুর রব ও রাহেলা আক্তার পার্সীর আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে এসবি ইন্সপেক্টর আব্দুর রব এবং রাহেলা আক্তার পার্সীর আয়কর নথি জব্দের অনুমতি দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, তাদের নোয়াখালীর কর সার্কেল-০২ ও ০৩ থেকে মূল আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট সব ধরনের নথিপত্র জব্দ করা প্রয়োজন।

আদালত আদেশে বলেন, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব নথি জব্দের অনুমতি দেওয়া হলো।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ) এবং সংশ্লিষ্ট কর কমিশনারের কাছে পাঠানোর নির্দেশও দিয়েছেন আদালত।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর