Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানের ভালো শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৫:১৬ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৯:২৩

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়েছে পাকিস্তানের। আগে ব্যাটিং করতে নামা পাকিস্তান বিনা উইকেটে ৮৫ রান।

শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত ম্যাচের মতো আজও টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচে আগে বোলিং নিয়ে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে আজ শুরু থেকেই বেশ ভালো ব্যাটিং করছেন পাকিস্তানের দুই ওপেনার।

বিশেষ করে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা মাজ সাদাকাত খেলছেন দারুণ ক্রিকেট। তারকা ওপেনার শাহিবজাদা ফারহান অনেকটা রয়েসয়ে এগুচ্ছেন। কিন্তু তরুণ সাদাকাত রীতিমতো ঝড় তুলেছেন ব্যাট হাতে।

বিজ্ঞাপন

১০ ওভার শেষে পাকিস্তানের রান বিনা উইকেটে ৮৫। মাজ সাদাকাত একাই করেছেন ৬৫ রান। ৩৫ বল খেলে ৫টি চার ৫টি ছক্কায় এই রান করে অপরাজিত সাদাকাত। তার সঙ্গে  শাহিবজাদা ফারহান ১৫ রানে অপরাজিত।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর