Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে / বৃষ্টিতে খেলা বন্ধ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৯:৫৪ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২১:৪৮

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আগে ব্যাটিং করে ২৭৪ রান তুলেছে পাকিস্তান। জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুতেই বিপদে পরে। বাংলাদেশ বিপদ কাটিয়ে উঠতে পারত কিনা সেই প্রশ্নের উত্তরে বাঁধা হলো প্রকৃতি। বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচটি।

শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬.৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ২৭ রান। শিলাবৃষ্টির কারণে তারপর আর খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি।

মিরপুরের মাঠে আগ থেকেই ঘন মেঘ দেখা যাচ্ছিল। হঠাৎ করে আকাশ থেকে শিলা নামতে শুরু হয়। আম্পায়াররা ম্যাচ বন্ধ করে দিয়েছেন। পরে মুশলধারে বৃষ্টি নেমেছে।

বিজ্ঞাপন

এই অবস্থায় ম্যাচ শেষ হলে জয়-পরাজয় নির্ধারণ হবে না। কারণ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচের ফল বের করতে হলে প্রতি দলের অন্তত ২০ ওভার ব্যাটিং করতে হয়।

উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর